গল্প

তোমার অপেক্ষায় আজও আমি

September 9, 2026

Moli khan

10
View

১ম পর্ব :-

নাম আমার "সাথি"। আমার জন্ম যশোর জেলা, চৌগাছা উপজেলা, পুরো পাড়া গ্রামের খুবই চঞ্চল স্বভাব এর মেয়ে । পরিবার বলতে আমার বাবা ও ভাই । মা আমার গত হয়েছে যখন আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলাম । মা আমার ছিলো খুব বোকা।সে মনে করতো কোন রোগ তার কোন ক্ষতি করতে পারবে না। কথাটা মাঝের মধ্যে সত্যি মনে হয়তো যতদিন না তার মরণব্যাধি "হৃদরোগ" এ আক্রান্ত হল । মা আমার আস্তে আস্তে ফুলের মত প্রাণহীন হয়ে গেলো। লোকজনে বলা কওয়া শুরু করলো “ ঐ বিটির নিজের দোষ এ শনি ডেকে আনিছে"।তখন আমি এই কথা মানে বুঝি নাই। আমি বুঝতে বুঝতে "মা" হারিয়ে গেলো আমি হয়ে গেলাম অবাধ্য, অসভ্য ।  বছর খানেক পর বাব আর একটা সম্পর্কে আবদ্ধ হলো । করণ হিসেবে বললো "মাসুদ" এর বয়স তিন ওর দেখা শোনা করবার জন্য।

আমি ততদিনে হয়ে গেছি অবাধ্য । আমি তাকে মা হিসেবে মানতে পারি নাই। তার সাথে খুবই খারাপ ব্যবহার করতাম। কিন্তু সে আমাকে খুব স্নেহ করতো । আমি ছিলাম বাবার চোখের মনি । এই জন্য ভাবতাম সে হয়তো এই কারণে আমার এত বেশি স্নেহ করে । অবশ্য পরে আমার সব ধারণা ভুল প্রমাণিত হইছে।

এমনই আমার দিনকাল যাচ্ছিল । করোনা ভাইরাস আসলো চলে গেলো । আমি মাধ্যমিক  পাশ করলাম । পড়ালেখা তে ভালো হবার কারণে এ স্বাভাবিক ভাবে আমার ফলাফল ভালো আসে।

আমি উচ্চ মাধ্যমিক এর জন্য যশোর (MM College ) এ ভর্তি হলাম। যেহেতু আমার গ্ৰাম থেকে কলেজ অনেক দূরে সেহেতু আমি একটা মহিলা মেসে থাকা শুরু করলাম। 

বাসা থেকে এত দূরে এসে থাকে কেও স্বাভাবিক ভাবে দেখে নাই । কিন্তু বাবা আমার পাশে ছিলো। আমার বড়ো শক্তি।

ক্লাস শুরু হলো । নতুন পরিবেশে নতুন বন্ধুবান্ধব হলো । 

আমাদের ক্লাসে “আশরাফুল” নামে ছেলে ছিল। ঐ টি আবার আমাকে পছন্দ করতো। আমি আমার বান্ধবীর থেকে শুনেছি………..

Comments

    Please login to post comment. Login