বর্তমান প্রচলিত এলএলএম টুলসমূহের সেটিংসে ব্যবহারকারীর জন্য একটি অপশন আছে যে, তিনি তার কথোপকথন বা শেয়ারকৃত ডেটা ভবিষ্যতে মডেলটির প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে সেটি চান কিনা। ব্যবহারকারী চাইলে সেটি বন্ধ করে রাখতে পারেন। তবে তাতে আসলেই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকছে কিনা সেটি নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে। তাই এ বিষয়ে অধিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা অত্যাবশ্যক।