কবিতা

মন খারাপের মেয়ে

June 10, 2024

শুভ্র সুনজিত

302
View

মন খারাপের মেয়ে, শোন
শুধু তোর কথাই ভেবেছিলাম 

গতজনম
ইচ্ছে ছিল কিচ্ছু করে
চাইবো তোকে এ জীবনে।

মন খারাপের মেয়ে
এজনমও স্বপ্নে গেলো
তোর কথাটাই ভেবে
মনখারাপটা এই জন্মে 
আমায় খানিক দেবে?

আমি না হয় কষ্টে থাকি
তোর থাকুক সুখ
তোর সকল কষ্ট দিলেও
আমার ভরবে বুক।

আমি হবো নীলকন্ঠ
পান করবো সকল বিষ
আমার নীলাভ শরীর দেখে
কাঁদবি ঠিকই দেখিস!

Comments

    Please login to post comment. Login