তোমাদের সুখগুলো বড্ড একঘেয়ে,
সেখানে না-পাওয়া নেই,
যা আছে তোমাদের বানানো সুখের অসুখ।
তোমরা বলবে, গরিব কোথাকার!
কখনো ক্যাভিয়ার খেয়েছিস?
কিংবা লাসভেগাসে গিয়েছিস?
আমিও বলতে পারি,
কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খেয়েছিস?
কিংবা পুঁথি পাঠের আসরে
কুপির আলো জ্বালিয়ে, আগুনের লালশিখায়
সে সুর শুনেছি?
হয়তো বলবি, ওগুলো চাইলেই আমি পেতে পারি।
তোরা চাইলেই কি আর আমাদের মতো পারিস?
বোকার দল কোথাকার!
পান্তা কয়দিন খেতে পারবি?
কিংবা উলঙ্গ দেহে গাছের তলায়
পুঁথি পাঠ করে দেখাতে পারবি?
বরং বলি, শোন—
যা পেয়েছ, তা ধরে রাখার কী আপ্রাণ চেষ্টা,
আর আমাদের চেষ্টা নিজেদের ছাপিয়ে যাওয়া।
হয়তো নীল, লাল আলোয় ভরা মেকি শহরের বুকে
আলোপ্রেমী পোকার মতো চলা—
তোমাদের চাইতে হয় না,
কখনো কখনো তোমরা জোনাকির আলোর মোহে এসে পড়ো।