Post

আজাইরা কথা ১

September 14, 2026

85 views

আমি জানি আমার পিছনে তারা গীবত করে বেড়াচ্ছে।

আমি জানি সেটা হয়তো তারা জানে বা জানে না।

মজার বিষয় হল তারা যদি বিবেকবান হয় আমার সামনে দাঁড়ানোর মতন মেরুদণ্ড তাদের থাকবে না।

অন্যদিকে আমি কিন্তু তাদের সামনে দাঁড়াতে পারবো,তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবো।

মানুষ তার জীবনে কতগুলো চরিত্রে অভিনয় করে।

সব থেকে মজার চরিত্র হল "সহকর্মী", ইংলিশে বলে কু-লীগ।

এরা আপনার ফেয়ারওয়েলের দিন কান্না করবে। কান্নাভেজা গলায় বিদায় জানাবে।

আর যেদিন থেকে আপনি অফিসে আসবেন না সেদিন থেকে আপনার খারাপ বলতে থাকবে।

আপনি যদি ফেরেস্তাও হয়ে থাকেন তার পরেও রেহাই পাবেন না।

আপনি জানেন কি আপনার আগের অফিসে সব থেকে হট টপিক কি?

আপনি।

জী,ঠিক ধরেছেন।

আপনার নামে দুটো গীবত না করলে আপনার X-কু-লীগদের ভাত হজম হয় না।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • সুন্দর কথা এবং শব্দ চয়ন যেন অসম্ভব সুন্দর।

    • Md. Aftab Hossen 1 month ago

      ধন্যবাদ আপনাকে