Novel

দরজার ওপাশে কে?

September 14, 2026

Jk Rimon

13
View

দরজার ওপাশে কে?

রাত হলে দরজায়

কে যেন দেয় টোকা—

খুলি যখন দরজা,

কেউ থাকে না।

আজও টোকা পড়ল,

তবে এবার দরজার নিচে

একটা চিরকুট—

“দরজা খুলে লাভ নেই,

আমি তো তোমার ভেতরেই আছি।”

চমকে উঠে আয়নার সামনে দাঁড়ালাম।

আয়নায় আমি ছিলাম...

কিন্তু আমার প্রতিবিম্বটা

হাসছিল।

আর আমি

হাসছিলাম না।

Comments

    Please login to post comment. Login