শেখর সিরাজের উপন্যাস — ‘স্ট্রিট ডকুমেন্টারি’
শহর কখনো কেবল তার রাস্তা, দালান কিংবা মানুষের ভিড়ের সমষ্টি নয়। দৃশ্যমান শহরের আড়ালে থাকে কিছু অদৃশ্য সম্পর্ক, কিছু ক্ষমতার কাঠামো, কিছু নীরবতা এবং কিছু গল্প—যেগুলো প্রকাশ্যে আসতে চায় না।
‘স্ট্রিট ডকুমেন্টারি’ সেই অদৃশ্য শহরটিকেই অনুসন্ধান করার একটি কথাসাহিত্যিক প্রয়াস।
একজন লেখক ও নাট্যকর্মী রাজনৈতিক মামলার পর শহরে ফিরে এসে দেখতে পায়—পরিচিত শহরের ভেতরেই বদলে গেছে অনেক কিছু। থিয়েটার, বিশ্ববিদ্যালয়, প্রতিবাদ, ব্যক্তিগত সম্পর্ক এবং নগরজীবনের নানা স্তর পেরিয়ে সে ক্রমশ পৌঁছে যায় এমন এক বাস্তবতার কাছে, যেখানে সত্য জানা এবং সত্য প্রকাশ করা—দুটিই হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ।
উপন্যাসে ব্যক্তিমানুষের সম্পর্ক ও অন্তর্গত সংকটের সঙ্গে বৃহত্তর সামাজিক-রাজনৈতিক বাস্তবতার একটি যোগসূত্র তৈরি হয়েছে। থিয়েটারের অভিজ্ঞতা থেকে আসা দৃশ্যনির্ভরতা এবং সংলাপের পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নীরবতা—যা অনেক সময় উচ্চারিত কথার চেয়েও বেশি কিছু বলে।
‘স্ট্রিট ডকুমেন্টারি’ শুধু ক্ষমতার অন্ধকারকে অনুসন্ধান করে না; এটি প্রশ্ন তোলে সত্য, রাষ্ট্র, প্রতিবাদ, ব্যক্তিস্বাধীনতা এবং মানুষের ভাষা নিয়েও।
শেষ পর্যন্ত প্রশ্নটি থেকে যায়—
“একজন মানুষ মারা গেলে কি তার ভাষাও মরে যায়?”
লেখক: শেখর সিরাজ গ্রন্থ: স্ট্রিট ডকুমেন্টারি
ধরন: উপন্যাস
প্রকাশক: অনুপ্রাণন প্রকাশন
হার্ডকভার ৯৬ পৃষ্ঠার এই গল্পগ্রন্থটির মুদ্রিত মুল্য ৳ ৩২৫/-।
অনুপ্রাণন প্রকাশনের বিকাশ একাউন্ট নম্বর- ০১৬১৯৮০৯২৩৫ (ব্যক্তিগত) এবং ০১৭০৮৫২০৪৬৮ (মার্চেন্ট)।