০৪৮৭ আধুনিক গান: স্বপ্নে এসে
কথা ও সুর: তারিক হোসেন
স্বপ্নে এসে রোজ রোজ, চুপি চুপি ডাকো মোরে;
এমনি করে ভালোবেসো, জনম জনম ধরে।
মেঘের ডানায় চিঠি দিলাম, তোমার নামের ঠিকানায়;
মন যে আমার উড়াল দিল, অচিন কোন অজানায়।২
ভোরের আলো ফোটার আগে, শিশির যেমন ঝরে।ঐ
দুচোখ জুড়ে তোমার ছবি, হৃদয় জুড়ে তুমি;
তোমায় ছাড়া জীবন আমার, যেন মরুভূমি।২
এক জনমের প্রেম তো নয়, অনন্তকালের তরে।ঐ
চাঁদের আলোয় ভিজবো দুজন, রাতের নিরালায়;
স্নিগ্ধ হাওয়ায় মাতাল হয়ে, মিশবো মোহনায়।
হাতের মুঠোয় হাতটি রেখে, চলবো দুজন সাথী;
তোমার হাসির পরশ পেলে, কাটবে আঁধার রাতি।২
স্বপ্ন সুখের গল্পগুলো, সাজাবো আপন ঘরে।ঐ
ইউটিউবে দেখার জন্য ক্লিক করুন 👇👇👇