Article

Biography of Real Spy and detective-Belle Boyd/ Cleopatra of the Secession

September 15, 2026

2
View

আমার থ্রিলার পড়ার শুরুটা বলতে গেলে গোয়েন্দা আর গুপ্তচর থ্রিলার দিয়ে। এরপরে আরো কত কি পড়লাম আর পড়ে যাচ্ছি। থ্রিলার পড়তে পড়তে আল্লাহ্‌র ইচ্ছায় একটা থ্রিলার বই লিখেও ফেললাম। কিন্তু মাথায় সব সময়ই ছিল, আছে এই গোয়েন্দা আর গুপ্তচররা। তাই ভাবলাম বাস্তব জীবনের গোয়েন্দা আর গুপ্তচর নিয়ে একটু নাড়াচাড়া করি। আমি তো আবার নাড়াচাড়া করেই থেমে যাই না, চেষ্টা করি সবার সাথে শেয়ার করার। এলোমেলো ভাবে বাছাই করা ১১ জনের জীবনী থাকবে।

এই সিরিজের নাম দিলাম “Biography of Real Spy and detective”.

Happy reading……

প্রথম পর্ব

বেললে বয়ড (BELLE BOYD)/ CLEOPATRA OF THE SECESSION

Isabella Marie Boyd বেশি পরিচিত ছিলেন Belle Boyd, Cleopatra of the Secession and Siren of the Shenandoah নামে। American Civil war এর সময় উনি Confederate spy ছিলেন। ১৮ বছর হবার আগেই সে গুপ্তচর হিসেবে নিজেকে দাড় করান। এর পিছনে পরিবারের শক্ত দক্ষিনের উপর টান আর Union soldiers দের উপর রাগ খুব বেশি কাজ করেছিলো। Civil war এর সময় তার বাবা Stonewall Brigade এর সৈনিক ছিলেন।

Boyd জন্ম গ্রহন করেন ৯ মে, ১৮৪৪ সালে Martinsburg, Virginia তে যা এখন পশ্চিম Virginia আর অংশ। বাড়ীর বড় সন্তান হবার কারনে মোটামুটি সবার উপর তার শাসন চলত। চালাক, চতুর আর চঞ্চলতা তার চরিত্রে মিশে ছিল।

Boyd এর শহর প্রথম ছিল যেটা Civil war এর শুরুতে union soldiers দখল করে নেই। জুলাই ৩, ১৮৬১ প্রচণ্ড রায়ট আর দাংগার মাঝে union এর সৈন্যরা তাদের শহরে প্রবেশ করে। একদল সৈন্য Boyd দের বাড়ীর দিকে এগিয়ে যায় এবং তাদের বাড়ীতে union এর পতাকা টানিয়ে দেয়। এতে করে Boyd ক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে এক সৈনিক তার মায়ের সাথে খারাপ আচরন করলে সে আরও খিপ্ত হয়ে ওই সৈনিককে গুলি করে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের পরবর্তী তদন্তে তদন্তকারী সৈনিক বলেন যে, Boyd ঠাণ্ডা মাথায় খুন করেছেন। এবং সে পুরোপুরি সুস্থ। এরপর তার উপর নজরদারি বেরে যায়। এবং তাকে Union এর বিদ্রোহী আর সম্ভাব্য গুপ্তচর হিসেবে ধরা হয়।

এভাবেই শুরু হয়ে তার গুপ্তচর জীবন। তার এক স্বীকারোক্তিমূলক বইতে লিখছিলেন, সে এই গুপ্তচরবৃত্তি ভালবাসতেন। গুপ্তচর হিসেবে তার কাজ ছিল জরুরি আর গোপন Union সৈনিকদের খবর Confederate দের কাছে পৌঁছে দেয়া। আর এই কাজটি সে করতো তার বাবার হোটেলে থেকে। সে সব খবর জীবনের ঝুকি নিয়ে Confederate general Stonewall Jackson এর কাছে পৌঁছে দিতেন। এমনি এক খবর তাকে দুনিয়ার সামনে তুলে আনে Confederate spy হিসেবে। আরও পোক্ত হয় তার গুপ্তচরবৃত্তি।

সময়টা মে এর মাঝা মাঝি ১৮৬২, Union General James Shields শহরের এক হোটেলে তার সৈনিকদের নিয়ে বৈঠকে বসেন। আর সেখানে আড়ি পাতেন Boyd। সেখান থেকে Boyd জানতে পারেন General Shields, কিছু সৈনিক সরিয়ে নেবেন Union এর পূর্বের Front Royal শহর থেকে। এই খবরটা Boyd ওই রাতেই Union সৈনিকদের বোকা বানিয়ে, Union Line এর ভেতর দিয়ে যেয়ে Confederate scout Col. Turner Ashby কে দিয়ে আসেন। মে এর ২৩ তারিখে General Stonewall Jackson Front Royal এর দিকে অগ্রসর হন। এদিকে Boyd খবর পান Front Royal এর সৈনিক খুবই কম। সে তার জীবনবাজি ধরে শত্রুদের গুলি উপেক্ষা করে General Stonewall কে খবর পৌছায়, Yankee force খুবই ছোট। যদি এখনি সরাসরি তাদের আক্রমণ করা যায় তবে Front Royal দখল সহ তাদের সবাইকে গ্রফতার করতে পারবে। General Stonewall সে ভাবেই কাজ করেন এবং সফল হন। Boyd এর এমন বুদ্ধিদীপ্ত, সাহসী কাজের জন্য তাকে Southern Cross of Honor এ ভূষিত করা হয়। এবং General Stonewall তাকে captain এবং  honorary aide-de-camp positions দেন। সাথে সাথে তার নাম চারিদকে ছড়িয়ে পরে, তাকে আরও ডাকা হয় “Cleopatra of the Secession,” “La Belle Rebelle," the “Siren of the Shenandoah" এবং  the “Rebel Joan of Arc।    

এর দুমাস পরে সে গ্রফতার হয়। গ্রেফতার করে তাকে Washington, D.C. এর Old Capitol Prison এ পাঠানো হয়। সেখানেই সে সব থেকে বেশীদিন কারাগারে থাকেন। এরপর সে দক্ষিনে আত্মগোপন করেন, এবং সে তার গুপ্তচরবৃত্তি ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়। তারই কথা ধরে সে ১৮৬৪ সালে কিছু Confederate গোপন নথি নিয়ে England এর পথে পারি জমাতে গিয়ে আবার গ্রফতার হন। Boyd এরপর এক Union সৈনিকের Samuel Hardinge এর প্রেমে পরেন এবং বিয়ে করেন। তাদের ঘরে এক মেয়েও হয়। Boyd এর সাথে সম্পর্ক গড়ার কারনে Hardinge কে কারাবরণ করতে হয়। Union এর কাছে ধরা পড়ার বদলে সে তাদের বুঝিয়ে Canada পারি জমান।

এরপর Boyd অভিনেত্রী হিসেবে মঞ্চে অভিনয় করা শুরু করেন। সে ফিরে আসেন America তে। তার এক মঞ্চ অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন এক প্রাক্তন union উচ্চপদস্থ কর্মকর্তা John Swainston Hammond ১৮৬৯ সালে। তাদের ঘরেও চারটি সন্তান হয়। ১৮৮৪ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। কিন্তু Boyd বেশীদিন আর একা থাকেননি। ১৮৮৫ সালে এক যুবক অভিনেতা Nathaniel Rue High কে বিয়ে করেন। এবং সে আবার ফিরে আসেন মঞ্চঅভিনয়ে ১৮৮৬ সালে।

Belle Boyd ১৯০০ সালের ১১ জুন অভিনয় করতে করতে মঞ্চে মৃত্যুর কোলে ঢলে পরেন।

তাকে সমাধিত করে হয় Wisconsin Dells এর Spring Grove Cemetery তে। তার সমাধির উপর লিখা আছে,

BELLE BOYD

CONFEDERATE SPY

BORN IN VIRGINIA

DIED IN WISCONSIN AND WAS BURIED IN SPRING GROVE CEMETERY

ERECTED BY A COMRADE

Helping site: WIKI, Battlefields-org, Britannica, encyclopediavirginia-org

Comments

    Please login to post comment. Login