Posts

কবিতা

ভাষা আনএইবেল টু এক্সপ্রেস।

June 10, 2024

Tuba

Original Author তাসনুভা তাজিন তুবা

259
View

ভাষা আনএইবেল টু এক্সপ্রেস
হয়তো ভাষা নাই মায়ের
কিংবা ভঙ্গি পাও নাই তুমি।

নাথিংনেস এও লেখে বন্ধু, সতীর্থ, অপরিচিত
কী বা লেখে ভাষা হীনতায়!

ডোন্ট ইউ থিঙ্ক, ভঙ্গি যে নিরাসক্ত তরলতায় বিদ্যমান
ভাষায় তা দৃঢ় বা শিথিল? 
শোক, দুঃখ বা দীর্ঘ না হ্রস্ব শ্বাস উদাসীনতায়।

উদাসীনতা? বুকের ক্ষত বোধ হয়।
প্রোবাব্যাল শব্দ, খালি ভাসে মেশে না ভাসে
বা গ্যালিয়ামের গহবর মাঝে।

Comments

    Please login to post comment. Login