Poetry

কাদা মাটির মনে

September 21, 2026

8
View

কাদা মাটির মনে যে চিহ্ন রেখেছো,

গড়িয়ে যাওয়া বেলার তপ্ত রোদে সে চিহ্ন আরো দৃঢ় হয়েছে।

সময়ের সাথে ধূলো বালির যে আস্তরণ পড়েছে,

কেউ তা সরিয়ে দেখেনি৷

কেউ সে চিহ্নের গভীরতাও বুঝেনি।

Comments

    Please login to post comment. Login