Poetry

পরাগায়নের দিনে

September 24, 2026

9 views

ফুল থেকে রেনু নিয়ে পরাগায়নের 

কথা বলে কৃষকেরা। ফসল নীরবে 

দ্বিধা ভুলে মানুষের কাছাকাছি হয় 

আর যতো বুদ্ধিমানে চিনে অবক্ষয়।


মৃত্তিকার অভিশাপ বিজ্ঞান চিনেনি 

তাই বলে মানুষেরা চিনবে না কেন 

বন্ধ্যাত্যের দিনে প্রেম জরুরত হবে

মাটি ও মানুষ এক নিষ্ফল কপালে।


পরম্পরা ধরে রাখে ফসলের স্মৃতি 

যেভাবে জরুরী হয় প্রজন্মের দাবি 

কেন যেন মানুষের ভুল ভাল লাগে

জীবন পৃথিবী গৌন চাহিদার কাছে।


ফুল-ফল সফলতা আনে বীজ হয়ে

আধুনিক মানুষেরা একাকীত্বে ডুবে

নিজের সমীপে আনে সব অভিমূখ 

যেন তার বাঁচা শুধু নিজেকেই চিনে।


বৃষ্টি নামে অনুরাগে কার প্রয়োজনে

ফুলের পরাগ-রেণু বীজ হলো কেন

এসব সেকেলে প্রশ্ন উপযোগ ফেলে 

আমিবাদে ডুবে যায় ঐতিহ্যের মত।


পরাগায়নের কালে ভেসে যায় যতো 

আধুনা ঢঙের রঙ। থাকে শুধু স্মৃতি।

Comments

    Please login to post comment. Login