আপনার উত্তাল অপেক্ষারত সন্ধ্যয়
অভিজ্ঞতা আপনাকে বলছে,
সন্ধ্যাটা নষ্ট করবেন না;
কফির কাপে চুমুক দিন, আর কিছু একটা ভাবুন—
সব কিছু কি বিচ্ছিরি?
আলোটা ঘোলা, তাতেই বাইরের ডাস্টবিন দেখায়।
কী যন্ত্রণা, ইজারপ্যান্ট ছাড়া ছোট্ট মেয়েটা কিছুই পরেনি!
চৌরাস্তাটাও পাগল, লাল চোখেও ছুটে যাচ্ছে,
সবুজ চোখ মেলে হয়ে যাচ্ছে অন্ধ।
না না, এসব নয়,
এসব নিয়ে আপনি একদম ভাববেন না।
আপনার মতো দামি মানুষ এসব ভাবে না,
আপনি সন্ধ্যাটা নষ্ট করবেন না প্লিজ।
আপনি ভাববেন—এখানে স্টারবাক্স নেই কেন?
কফিটা কি বিচ্ছিন্ন মিষ্টি?
আপনার মতো ভাবুকদের তো তেতো কফি চাই।
আপনি নতুন সঙ্গিনীর স্ফীত স্তন নিয়ে ভাবুন,
পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো নারীর স্তন।
আপনার ফাউন্টেন কলমটা, যেখানে চিত্রিত ম্যাডোনা
লেখার সময় পোশাক খুলে ফেলে—
তুলনা করুন উভয়ের স্তন,
দেখবেন আপনার মাথার ভেতর
যুদ্ধ শুরু হয়ে গেছে অলৌকিক দুই সৌন্দর্যের।
যোনির সৌন্দর্য নিয়ে আপনি একদম ভাববেন না,
ওটা ব্ল্যাকহোলের মতো,
যেখানে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
আপনি সন্ধ্যাটা নষ্ট করবেন না,
আপনি কফির চুমুকের ভেতর
কেবল আরেকটি মাতাল স্বাদ নিন।
আপনার সন্ধ্যাটা শুভ হোক; নারীটি আসুক,
তার উষ্ণতা ম্রিয়মাণ করে দিক কফির উত্তাপ।
মুখোমুখি বসুক, আপনি লিখতে শুরু করুন কবিতা,
ফাউন্টেন পেনেটির মতো আনাবৃত হোক প্রেমিকার শরীর।
সন্ধ্যাটা নষ্ট করবেন না,
কবিতাটি টেনে নিয়ে যান রাতে, রাতের গভীরে—
ফাউন্টেন কলমের কালি
ছড়িয়ে দিন অনাবিষ্কৃত যোনির ভেতরে।
©রি হোসাইন