Poetry

নেশা

September 25, 2026

229 views

আমি তোর ভাবনা হবো

তোর ভীষণ আপনা হবো,

কষ্টে কান্না হবো

হীরা চুনি পান্না হবো।

সিগারেটের ধোঁয়া হবো

ফাগুনের ছোঁয়া হবো,

পরানের পরান হবো

মাধবীর ঘ্রাণ হবো।

বাঁধতে তোকে শিকল হবো

হারালে তুই বিকল হবো,

আমি তোর আয়না হবো

অসময়ের বায়না হবো।

চুপিসারে গল্প হবো

ধ্যানেতে কল্প হবো,

কলিজার বসতি হবো

বিপদে শক্তি হবো।

চায়ের চুমুক হবো

লজ্জায় শামুক হবো,

আমি তোর কবিতা হবো

হৃদয়ের ছবিটা হবো,

আঁধারের দিশা হবো

আমি তোর নেশা হবো।

Picked up where you left off

Comments

তারিক হোসেন was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • দারুণ কবিতা ভাবনা

    • Ayesha akter Shilpi 6 days ago

      অশেষ কৃতজ্ঞতা 💗

  • Borhan Mahmud 6 days ago

    আশ্চর্য সুন্দর সব ভালবাসামাখা আবদার। ভালো লিখেছেন।

    • Ayesha akter Shilpi 6 days ago

      শুভেচ্ছা জানবেন💗

  • আরেহ আরেহ! কড়া!

    • Ayesha akter Shilpi 1 week ago

      ভালোবাসা রইলো 💗

  • Ayan 1 week ago

    কবিতাটি ছিল অসাধারণ। ভালোবাসা প্রকাশ এর জন্য, এর থেকে ভালো কোন কবিতার হতে পারে না। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লেখার জন্য।

    • Ayesha akter Shilpi 1 week ago

      আপনার সুন্দর মন্তব্য আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। আপনার জন্য শুভকামনা রইলো 💗

  • Nazim Uddin 1 week ago

    ভালোবাসার কবিতা, ভালোলাগার কবিতা।

    • Ayesha akter Shilpi 1 week ago

      কৃতজ্ঞতা জানাচ্ছি 💗

  • তারিক হোসেন 1 week ago First reader

    আমি তোর ভাবনা হবোতোর ভীষণ আপনা হবো।অনেক আবেগের কথা। অনেক সুন্দর হয়েছে।

    • Ayesha akter Shilpi 1 week ago

      অশেষ কৃতজ্ঞতা 💗

  • robin ahmed 2 weeks ago

    হৃদয়ের আকুলতা প্রতি চরণে। এ যেন ভালোবাসার মানুষের কাছে পরিপূর্ণরূপে নিজেকে সমর্পণের আকুতি। কবিতাটি ভালো হয়েছে।

    • Ayesha akter Shilpi 2 weeks ago

      অশেষ কৃতজ্ঞতা 💗