Poetry

সবখানে তুমি ছিলে

September 26, 2026

178 views

দেখি মনের আগল খুলে
সবখানে তুমি ছিলে
না জানা ভুলে
ভরা নদীর কূলে
আঙিনার ফুলে
এলো-মেলো চুলে
দখিন হাওয়ার বেশে
ছিলে ভালোবেসে।

সবখানে তুমি ছিলে
মনে প্রেম জাগাতে
সাঁঝের বেলাতে
আঁধারির খেলাতে
অগোছালো টিপে
নিভে যাওয়া দীপে
সাহসে ও ভীবিতে
ছিলে নিভৃতে।

সবখানে তুমি ছিলে
বইয়ের মলাটে
নিঃশব্দ বলাতে
চোখের কাজলে
অশ্রু স্ব-জলে
স্যাঁতসেঁতে দেয়ালে
মনের খেয়ালে
ফাল্গুনী হাওয়াতে
বেসুরো গান গাওয়াতে
কুয়াশায় শীতে
ব্যথাটুকু নিতে
মিঠে রোদ চাওয়াতে।

সবখানে তুমি ছিলে
আকাশের নীলে
শাপলার বিলে
পাখিদের কলকাকলীতে
ছিলে মিতালিতে
ছিলে অধরের ঘামে
প্রিয় চেনা নামে
ছিলে দ্বিজরাজের আলোতে
মন্দ আর কালোতে
সবখানে তুমি ছিলে।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 week ago First reader

    ভালো লিখেছেন। শব্দচয়নের প্রেক্ষিতে সুখপাঠ্য হয়েছে কবিতাটি। সবখানে তুমি ছিলে- এ বাক্যে কি পরম সত্তার সর্বব্যাপী উপস্থিতিই বলেছেন? অবশ্য পাঠকের ভাবনা কোন সীমা পরিসীমা মানে না। শুভেচ্ছা।

    • Ayesha akter Shilpi 1 week ago

      আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। পাঠক যেভাবে নেবে সেটাই কবিতা তার কাছে তেমন হয়ে উঠবে। 💗

  • কবিতা নয়, মনে হলো কেউ আমার মনের কথাগুলো বলছে।

    • Ayesha akter Shilpi 1 week ago

      ভালোবাসা রইলো।

  • অসাধারণ! মনের আগল খুলে লেখা পংক্তিমালা।মানুষ যখন তার প্রিয়জনকে হারিয়ে ফেলে সবখানে তাকে খুঁজে। ধূসর স্মৃতির পাতায় আলো ফেলে তাকে স্পষ্ট দেখতে পায়।তার ভালো মন্দ,আলো অন্ধকার মানসপটে ভেসে উঠে।

    • Ayesha akter Shilpi 2 weeks ago

      আপনার চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

  • Shahin Hasan 2 weeks ago

    পাঠ করে ভালো লাগলো

    • Ayesha akter Shilpi 2 weeks ago

      প্রাণিত হলাম💗