Poetry

কবিতা

September 26, 2026

27 views

পিছুটান

কী করেই-বা বলবো বলো!

তোমার চোখের সামনে আমার কথাগুলো শব্দহীন

বুকের ভেতর শত বছর ধরে জমিয়ে রাখা ভাষা নীরবতায় মুখ লুকায়

প্রতিবার তোমার সামনে আসি

এরপর মনে হয়;

তোমাকে বলার মতো আমার কাছে কোনো কথা নেই।

ফিরে আসি, আসতে আসতে আবার মনে হয়

যেন কিছু একটা ফেলে এসেছি;

গুরুত্বপূর্ণ কথা আর তোমাকে।

তোমার চোখের অনন্ত মায়া, প্রেম, ভালো লাগা,

আমাকে ডাকে—

আমি যেতে পারি না কোথাও

দূরে, কবরে কিংবা পৃথিবীর অন্তিম মহাশূন্যে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • পড়ে মন্তব্য জানান খুশি হবো, প্রজাপতির মতো।