Poetry

রক্তপিপাসু (Premium)

September 26, 2026

0 sold
মানবতার দুয়া‌রে প‌ড়ে‌ছে খিল।

‌দি‌কে দি‌কে নিদারুণ গণহত্যা
মর‌ছে মানুষ অগণন অবিরত
জোর যার মুল্লুক তার এই নী‌তি।

ইরাক ফি‌লি‌স্তিন আফগা‌নিস্তান
কাশ্মীর অথবা মায়ানমারের বুক
রু‌ধির ধারায় হ‌লো লা‌লে লাল
আজ রক্ত পলাশ ফো‌টে তার বু‌কে।

কাঁদে আকাশ বাতাস জমিন আসমান।

হায় ধরণি আজ শোক সাগ‌রে
‌দি‌কে দি‌কে শু‌নি শোক মাতম
শকু‌নের ছোবল গ্রাস ক‌রে‌ছে অবনি।

নাই নাই আজ মানবতা নাই কোথাও
মানুষ হয়ে‌ছে রক্ত‌পিপাসু হা‌য়েনা
‌দি‌কে দি‌কে জে‌গে‌ছে দান‌বের দল।

মানবতার দুয়ার বন্ধ হ‌য়ে‌ছে পু‌রোপু‌রি
কাঁদে আকাশ বাতাস জ‌মিন আসমান।

This is a premium post.

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • মাশাল্লাহ অনেক সুন্দর কবিতা

    • শ.ম.ওয়াহিদুজ্জামান 5 days ago

      অনেক অনেক ধন্যবাদ রাখলাম। ভালো থাকুন সারাক্ষণ।