Poetry

ক্ষমা করো প্রিয় (গান) (Premium)

September 30, 2026

0 sold
ক্ষমা করো প্রিয় ওগো করো ক্ষমা
যদি তোমার তরেতে রাখি জমা
চেনা অচেনা শত ব্যথার মালা
গলে ঠাঁই দিওনা সেই সে মালা।।

ক্ষমা করো প্রিয় ওগো করো ক্ষমা
ক্ষমা করো প্রিয় ওগো করো ক্ষমা।।

এক আসমান ভালোবাসা নিও
দিও তোমার বুকেতে ঠাঁই দিও
যদি মনের ভাষা চোখেতে ভাসে
তার ছোঁয়াতে যেন হৃদয় হাসে।।

ক্ষমা করো প্রিয় ওগো করো ক্ষমা
ক্ষমা করো প্রিয় ওগো করো ক্ষমা।।

তোমার জন্য ছিলো ফুলের মালা
নিতে পারোনি বুকে ভেবেছ জ্বালা
নিতে পারোনি তো জোছনার আলো
তুমি, তুমি ভেবেছ সবই কালো।।

ক্ষমা করো প্রিয় ওগো করো ক্ষমা
ক্ষমা করো প্রিয় ওগো করো ক্ষমা।।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • খুব সুন্দর হয়েছে...

    • শ.ম.ওয়াহিদুজ্জামান 1 month ago

      অফুরন্ত ধন্যবাদ রইল।