Posts

কবিতা

দেবী

June 10, 2024

শুভ্র সুনজিত

256
View

হে পাথরমূর্তি দেবী, 
লাখো বছর ধরে পুষ্পার্ঘ্য দিয়েছি তোর পায়ে
মনেমনে করি আশা,
একদিন তুই মানুষ হবি
আমি হবো তোর মনের ভাষা।

আমি হব তোর বসনবাসন
আমি হব তোর পুষ্পকানন
আমি হবো তোর হৃদস্পন্দন
আমি হবো তোর চোখের কাজল
আমি হবো তোর নখের পালিশ
আমি হবো তোর সকল নালিশ

আমি হবো তোর নাকের নথ 

আমি হবো তোর চলার পথ। 

আজ মানবী সাজে নামলে তুই

আমার দিকে একবার ফিরেও তাকালি না! 

Comments

    Please login to post comment. Login