Posts

কবিতা

তোমার অবহেলা

June 10, 2024

শুভ্র সুনজিত

294
View

এইযে তুই এতো ভাব নিস
আমাকে যে অবহেলা দিস
কে তোকে করেছে সৃজন
বানিয়েছে কারুকার্যময় দেবী?

আমার মাঝেই জন্ম তোর
আমার মাঝেই বাস
আমার মাঝেই বেড়ে উঠিস
আমাকেই অবহেলে 
কোথায় যে ছুটিস?

যে দিয়েছে ভালোবাসা
যে রয়েছে স্বপ্নে বিভোর 
এমনটা কি পাবি কোথাও
যাসনা যতই শতকোটি দূর?

Comments

    Please login to post comment. Login