লাভ নাই চাহিয়া উচ্চ মার্গে,
যেথা বিনয়ের নাম ভুলেছে সবাই।
অজ্ঞানের কদমে ডুবে আছে মন,
মানবতার প্রদীপ মিটমিটিয়ে জ্বলে।
ধর্ম কী শুধু পাথর আর লিপি?
নাকি, তাতে বেঁচে থাকে হৃদয়ের ভাষা?
সহিষ্ণুতার শিখা জ্বালাই আবার,
মানুষের মাঝে ফিরিয়ে আনি আশা।
যে পথ শেখায় ভালোবাসা,
সেই তো ধর্ম, সেই তো প্রকৃত সত্য।
মন্দির-মসজিদ, গির্জা আর স্তূপ,
সবই তো মানুষ, সবারই জীবনমৃত্যু।
এসো, আমরা বন্ধন গড়ি,
ঘৃনা নয়, বরং প্রমের অর্ঘ্য দেই,
ধর্ম হোক মিলনের সেতু,
আর মানুষ হোক তার চিরকালীন কাব্য।