Poetry

পোস্টকার্ড

October 16, 2026

134 views

একটা পুরনো পোস্টকার্ড,

খামে লেখা কয়েকটা অক্ষর

“তোমার জন্য”..

কিন্তু কে লিখেছিল? স্মৃতিটা ঝাপসা।

তবে চিঠির মাঝখানে-

গোলাপি ফুল আঁকা আছে,

মনে হয়, সে আমাকে কিছু বলতে চেয়েছিল।

কিন্তু আমি শুনিনি, বুঝিনি।

আজ, আলমারির কোণ থেকে

পোস্টকার্ডটা হাতে নিয়ে বুঝি,

আমরা আসলে বাঁচি স্মৃতির টুকরো নিয়ে।

পোস্টকার্ডে আঁকা ফুলের মতো

সব স্মৃতি একদিন শুকিয়ে যায়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login