Poetry

মশাল

October 12, 2026

143 views

আমি বিদ্রোহী, আমি আগুনের গান,

আমি শিকল ভাঙা মানবের প্রাণ।

চেনা সীমানা পেরিয়ে চলি বহুদূরদূ ,

অন্ধকার ভেঙে জ্বালাই জ্বলন্ত সূর্যপুর।

আমি বাঁধা দিই দুঃশাসনের বীজে,

অন্যায়ের ফসল পুড়াই ন্যায়ের শিখায়।

আমি দারিদ্র্যের বুক চিরে বানাই পথ,

যেখানে স্বাধীনতা রাখে মাথা উঁচু করে।

আমি ধ্বংসের কান্নায় শুনি সৃষ্টির সুর,

শত্রুর হাত ভেঙে গড়ি নিজের সেতু।

আমি মাটির কথা বলি, বলি নীল আকাশের,

আমার শিরায় বয়ে চলে স্বাধীনতার মহাসমুদ্র।

আমি বিদ্রোহ করি না, ধ্বংসের জন্য,

আমার বিদ্রোহ সৃষ্টির,জীবনের জয়গান।

আমি প্রতিশ্রুতি, আগামীর আলো,

আমি মানুষ, মানুষের চিরন্তন প্রহরী;

আমি জ্বালাই, আলোর মশাল।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Salam Khokon 1 month ago

    ভালো লিখেছেন ...

    • Shahin Hasan 1 month ago

      ধন্যবাদ ও ভালোবাসা রইলো