Salam Khokon
Activeলেখক, আবৃত্তিশিল্পী ও সৃজনশীল পেশাজীবী
@salam_khokon
Member since Sep 2026
৫৩
Posts
৮
Followers
২৬
Upvotes received
০
Sales
About
দুই দশকেরও বেশি সময় ধরে কণ্ঠশীলন-এর সঙ্গে যুক্ত থেকে আবৃত্তি, মঞ্চনাটক ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি গ্রাফিক ডিজাইন, প্রকাশনা ও সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমার বিশ্বাস, মানুষের সবচেয়ে গভীর গল্পগুলো অনেক সময় শব্দে নয়—চোখে, নীরবতায় ও অনুভবে লেখা থাকে। সেই না-বলা গল্পগুলোকেই শব্দের ভাষায় তুলে ধরার চেষ্টা করি। প্রকাশিত উপন্যাসসমূহ: ‘চতুষ্কোণ গ্যাং’, ‘আঁধার পেরিয়ে আলো’; ‘রক্তাক্ত ভোর’, ‘বহুরূপী’ ও ‘অক্টাভ সার্কেল’। এছাড়া এখানে-সেখানে অসংখ্য গল্প, কবিতা প্রকাশিত হয়েছে।
লেখা আমার কাছে শুধু গল্প বলা নয়; মানুষকে নতুন করে দেখা এবং নিজেকেও নতুন করে আবিষ্কার করা।
Updates
See all 5 →জীবন অনেক সময় অসহ্য রকম জটিল হয়ে ওঠে কিন্তু প্রতিদিনের শেষে, এক কাপ কফির মতো যদি কেউ পাশে থাকে— তাহলে সবকিছুই সহনীয় হয়, মমতাময় হয়, চিরন্তন হয়।
আমরা হেঁটে গেলাম বৃষ্টির ভিতর দিয়ে—দু'জনেই ভিজলাম কিন্তু কারও মন ভিজলো না দুঃখে। কারণ আমরা জানতাম— সে আসে বর্ষার মতো কিন্তু থেকে যায় ঋতুর বাইরেও।
শ্রাবণের এক দুপুর। শহর ছিল ঘুমন্ত, কেবল রেলস্টেশনের প্ল্যাটফর্মে কিছু হাঁসফাঁস করা মানুষ। ট্রেন দেরি, বৃষ্টি বাড়ছে। সে এল ছাতা হাতে, চোখে মেঘ। আমি জানতাম, এই বর্ষার মতোই সে—প্রথমে আসবে নিঃশব্দে, তারপর ভিজিয়ে দেবে সবটা। আমি কিছু বলিনি। সে এসে পাশে বসলো। হাওয়ায় তার চুল উড়ছিল, বৃষ্টির গন্ধে মিশে এক অদ্ভুত শান্তি। কেবল বলল, “জানো, তুমি থাকো বলেই এই বর্ষাটা এত প্রিয় হয়ে গেছে।” তারপর? ট্রেন এলো, যাত্রা শুরু হলো। সে হাত বাড়িয়ে বলল, “চলো, এই শ্রাবণটাকে ধরে রাখি, যতটা পারি, যতদিন পারি।”
শহর ছিল ঘুমন্ত, কেবল রেলস্টেশনের প্ল্যাটফর্মে কিছু হাঁসফাঁস করা মানুষ। ট্রেন দেরি, বৃষ্টি বাড়ছে। সে এল ছাতা হাতে, চোখে মেঘ। আমি জানতাম, এই বর্ষার মতোই সে— প্রথমে আসবে নিঃশব্দে, তারপর ভিজিয়ে দেবে সবটা। আমি কিছু বলিনি। সে এসে পাশে বসলো। হাওয়ায় তার চুল উড়ছিল, বৃষ্টির গন্ধে মিশে এক অদ্ভুত শান্তি। কেবল বলল, “জানো, তুমি থাকো বলেই এই বর্ষাটা এত প্রিয় হয়ে গেছে।” তারপর? ট্রেন এলো, যাত্রা শুরু হলো। সে হাত বাড়িয়ে বলল, “চলো, এই শ্রাবণটাকে ধরে রাখি, যতটা পারি, যতদিন পারি।”
Most Read
This author's most-viewed stories
Editor Featured
Books
Latest Conversation
Recent comments on their stories
-
-
Ayesha akter Shilpi on কথার ভেতর কথা ৩০
খুব সুন্দর লিখেছেন। সত্যিই তাই সবাই প্রেম চায় কিন্তু সবাই মানুষ হতে শেখে না। প্রেম হঠাৎই আসে কিন্তু বন্ধুত্ব হতে সময় লাগে। একসাথে নীরব থাকার ক্ষমতা লাগে। এত গুছিয়ে কখনো ভাবিনি লেখক মহোদয় 💗
2 weeks ago
-
Salam Khokon on আঁধার পেরিয়ে আলো: চেনা সমাজের প্রতিচ্ছবি
মেলা মেলা ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
4 weeks ago
-
Habib Rahman on আঁধার পেরিয়ে আলো: চেনা সমাজের প্রতিচ্ছবি
বইটি নিয়ে আপনার আলোচনা সাপেক্ষে নতুন করে জানার সুযোগ হলো। ধন্যবাদ আপনাকে।
1 month ago
-
-