Posts

নিউজ

২০২৭ সালে আসছে ডেভ এগার্সের নতুন শিশুতোষ বই

August 4, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
40
View

আগামী বছরের শুরুতে মার্কিন লেখক ডেভ এগার্সের নতুন শিশুতোষ উপন্যাস প্রকাশিত হতে যাচ্ছে। এটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা নফ বুকস ফর ইয়াং রিডার্স। প্রকাশনা সংস্থাটি সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।   

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘দ্য অ্যাভালাঞ্চ কিংডম’ নামের শিশুতোষ অ্যাডভেঞ্চার বইটি ২০২৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। বইটির অলংকরণ করেছেন প্রখ্যাত ইলাস্ট্রেটর শন হ্যারিস। বইটিতে থাকবে এক অনন্য রসবোধ, রুদ্ধশ্বাস গতি এবং কাব্যিক ভাষা—যা শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সব ধরনের পাঠককেই মুগ্ধ করবে।    

'দ্য অ্যাভালাঞ্চ কিংডম' ডেভ এগার্সের ২০২৪ সালের নিউবেরি মেডেল বিজয়ী বিখ্যাত শিশুতোষ বই 'দ্য আইজ অ্যান্ড দ্য ইম্পসিবল' এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল। এতে জোহানেস নামের সেই প্রাণীটির গল্প বলা হয়েছে, যে অর্ধেক কুকুর ও অর্ধেক কোয়োট। এছাড়া ছাগল বন্ধু 'হেলেন' এবং গাঙচিল 'বারট্রান্ড' এর রোমাঞ্চকর অভিযানের মাধ্যমে গল্পটি এগিয়ে যাবে।  

Comments

    Please login to post comment. Login