প্রিয়,
বেলা যখন অলস গায়ে ডুবে গেল। আমি চিঠি লিখতে বসে গেলাম। তুমি যে আসবে না আমি বুঝে গেছি! তবে এই দিনের অপেক্ষা ভারি মিষ্টিই ছিল। কারণ আমি তখনও যানতাম তুমি আসবে। একেবারে না আসলেও শেষ বারের মতো আসবে।
সে দিন জোছনা ঢালা রাতে বলেছিলে। একমাত্র মৃত্যু পারে তোমার না আসা ঠেকাতে। আমি বোকার মতো তোমাকে মনে প্রাণে বিশ্বাস করেছি। আর বিশ্বাস না করে উপায় বা কী? তুমি যে হাতে হাত রেখে কথা দিয়েছিলে। তুমি আসবেই..
তুমি একেবারেই আসবে না, জেনে গেলাম যখন। তখন তোমার চোখের জল দেখবার খুব সাধ হয়েছিল। তুমি আসলে হয় তো নিজেকে ফিরিয়ে নিতে পারতে না। তবে আমি তোমাকে ফিরিয়েই দিতাম। আচ্ছা! এলে না কেন?
তুমি যে আসবে না আমি জানি। অন্তপক্ষে তোমার চোখের জলে আমার বুকটা ভিজিয়ে দিতে আসতে। তাহলে আমার এই অনন্ত অপেক্ষা হয় তো একটুখানি রেশ পেত।
ইতি
অপেক্ষামাণ প্রেমিক