বিড়ালছানা ও কুকুর
আকাশ ইসলাম
পিঠ উঁচিয়ে বিড়ালছানা
করে যেই মেউ মেউ;
কুকুর তখন লেজ লাড়িয়ে
করে সেই ঘেউ ঘেউ।
মজার ছলে কুকুর যখন
গেল একটু তেড়ে;
বিড়ালছানা ভয়ে পালায়
বড়াই গাছে চড়ে।
এই না দেখে লেজ গুটিয়ে
কুকুর শুয়ে পড়ে;
সুযোগ বুঝে বিড়ালছানা
লুকায় আমার ঘরে।