Poetry

দু’ফোঁটা জল (Premium)

September 28, 2026

0 sold
তোমার স্বপ্নের পাখিরা উড়ে গেল
সুদূরে বহুদূ‌রে হারিয়ে গেল
তোমার মন ভেঙে গেল
আঁখিকোণে জমলো দু'ফোঁটা জল।

স্বপ্ন হারানো বেদনার টানে
বিরহের গানে গানে
যে ব্যথা তোমার প্রাণে
ভাবছ এ বুঝি মিছেই ছল।

না গো না কেঁদ না আর
সুখের পাখিরা ফিরবে আবার
রঙিন হবে দিনগুলো তোমার
মুছে ফেল এবার ঐ আঁখি জল।

দেখ রাত শেষে ভোরের আলো
ফিরে আসে মুছে দিয়ে কালো
আশায় বুক বাঁধো হবেই ভালো
মুছে ফেল নয়ন জল টলমল।

This is a premium post.

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login