Poetry

জীবনের খরচা (Premium)

September 28, 2026

0 sold
ঘরে বউয়ের গালাগালি
অফিসে বসের শত বুলি
সহকর্মীর নিদারুণ খোঁচা
বাসে হেলপারের গলাবাজি
এই নিদারুণ বাস্তবতায়
খেয়ে গেছি ভ্যাবাচ্যাকা।

অফিস সাতটা সাতটা
সময়ের বাজে বারোটা
রাতে ঘুমানো দায়ভার
মশার কামড়ে বেসামাল
বাচ্চাদের হৈ চৈ উন্মাতাল
এই নিদারুণ বাস্তবতায়
টিকে থাকার চেষ্টা বারবার।

এদিকে বাজারে আগুন
জ্বলছে পেটেও আগুন
রাষ্ট্রযন্ত্র নির্বিকার রয়
উন্নতি ডিজিটালে হয়
পেট ডিজিটাল বোঝে না
সে করে খাবারের প্রত্যাশা
এই নিদারুণ বাস্তবতায়
খাবার জোগাতে তাই
করে যাই জীবনের খরচা।

This is a premium post.

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login