Poetry

সীমাহীন (Premium)

September 28, 2026

0 sold
তুমি যতটুকু দেখেছ কিম্বা ভেবেছ
তার থেকেও এগিয়ে আরও সম্মুখে
আমি তাকিয়েছি।

বন্ধু তোমার ভাবনায় চারদেয়াল
সুখ-দুঃখ হাসি-কান্না বস্তুগত প্রার্থনা
আমার সম্মুখে খোলা আসমান
অচেনায় আমি তাকিয়েছি।

তুমি পেয়েছ তারে,আমি পাইনি
সুখের দেশে তোমার আলিঙ্গন
দৃষ্টি সীমাবদ্ধ।

সীমাহীন আমার ভাবনায় মুক্ত আকাশ
চির অসুখী,অগোছালো আমার প্রান্তর
অচেনাকে ধরতে গিয়ে।

তুমি পাবেনা আমাকে খুঁজে কিছুতেই
তোমার সারাবেলার গানে আহ্বানে,
আমি যে আরও দূরে তাকিয়েছি।

This is a premium post.

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login