সন্ধ্যা বেলা তারার মেলা,বাচ্চা শিশু নিদ্রাবিহীন অস্থিরতা।
ছটফটে মা আত্মহারা, ঘরের পিছনে ঘোমটা দেওয়া লক্ষ্মীপেঁচা।
মধ্য রাতে উদাসী মনে তোমার কথা,আচমকা অস্পষ্ট একটা মৃদু ব্যাথা।
দূর আকাশে চাঁদের আভা,
বড্ড গাঢ় বিষন্নতা।
শেষ রাত্রে স্বপ্নে তোমার উপস্থিতি প্রবল সম্ভাবনা।
এভাবে যাচ্ছে কেটে পূর্নিমা রাত্রির প্রতিক্ষা।
(বৌদ্ধ পূর্নিমা)