Poetry

জ্বলন্ত হৃদয় (Premium)

September 29, 2026

0 sold
যদি আলোতেই আঁধার লুকায়
স্বপ্নেরা মায়া ছড়িয়ে হারায়
কেন কিছু আলো জ্বলে না
অবুঝ স্বপ্নেরা পূরণ হয় না।

যদি ছটফট করে অন্তর
তৃপ্তি খোঁজে কিসের ভিতর
হাহাকারে সব হারায় তেপান্তর
কি আলো জ্বলবে হৃদয় মাঝার।

যদি প্রত‌্যহ পুড়ে পুড়ে ছারখার
অগ্নি’র দাবানলে নিঃশেষ বারবার
কি আলো জ্বলবে আর বলো তবে
এভাবে অমানিশায় হৃদয় পুড়বে।

যদি আলেয়ার আলো প্রত‌্যাশী মন
লুকোচুরি খেলা কেন অকারণ
মন খুঁজে দেখ আলোর ঝলকানি
জ্বলন্ত হৃদয়ে নিঠুর আঘাত হানি।

This is a premium post.

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login