তোমার সাথে ফের দেখা হবে অন্য সভ্যতায়,
নক্ষত্রের ভাষায় লেখা থাকবে সেই পরিচয়।
মৃত পৃথিবীর ধুলো ঝেড়ে, নতুন ভূবনে এসে,
সময় আমাদের বলবে, তোমরাই সেই হৃদয়।
স্মৃতির ঝাঁপিতে হাজার গল্পে মশগুল সে ভূবন,
চেনা চোখে অচেনা আলোর আশ্চর্য শিহরণ।
ফের সে জীবনে দারুণ হৃদ্যিক আলাপন,
আমাদের ভালোবাসা হবে সে পৃথিবীর সংজ্ঞাপন।
Comments
-
-
raisa 1 hour ago
খুব ভালো লিখেছেন। সুন্দর কবিতা। শুভেচ্ছা রইল।
-
Mahfuza Runa 1 month ago
দারুণ লিখেছেন। সংজ্ঞাপন শব্দটিই নতুন শিখলাম। গুগলে অর্থ দেখে নিলাম। কবিতার বিষয়বস্তুও ভালো লেগেছে। ধন্যবাদ।