Poetry

স্রষ্টা

October 1, 2026

99 views

একদিন আমি আকাশের তাকিয়ে চিৎকার
করে বলবো, স্রস্টা তোমার স্বেচ্ছাচারের খেলায়
কাকে কখন কোন গোলকধাঁধায় ফেলো, বুঝিনা।
নিরন্তর ভেবে ভেবে তোমার খেলাঘরের রোদ বৃষ্টি
বা আলো হাওয়ার মতিগতিই বুঝলাম না, বাকী সব
আমার বোধগম্যতায় কুলোয় না বলে আর খুঁজিনা।
উত্তর মেলেনা হাজার জিজ্ঞাসার, প্রশ্ন রাখিনা আর।
কে কবে বুঝেছে তোমায়, আমিতো কোন ছার।
পথ হারিয়েছি প্রভু, তোমার পথটা আবার দেখাও।
ফিরতে চাই আবার, আমাকে তোমাতে ফের নত হতে শেখাও।


(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • mamun abdulla 6 days ago

    পথ হারিয়েছি প্রভু, তোমার পথটা আবার দেখাও। ফিরতে চাই আবার, আমাকে তোমাতে ফের নত হতে শেখাও। কনফেশন। দারুণ হয়েছে।

    • Borhan Mahmud 6 days ago

      মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।

  • স্রষ্টার প্রতি নতজানু, দারুণ আকুতি।

    • Borhan Mahmud 2 weeks ago

      ধন্যবাদ ভাই। ভাল থাকবেন। আসসালামু আলাইকুম।