Poetry

বিদায়

October 1, 2026

80 views

সেদিনও সারা আকাশ ঝলমল করে চাঁদ ছিল।
জানালার শিক গলে জ্যোৎস্না বুকের উপর
গড়াগড়ি খাচ্ছিল। বিছানাটা শরীরের সইছিল না।
একটা শক্ত জমিন হলে ভাল হতো। পুর্বপুরুষেরা কোথা থেকে
যেন এসে একে একে দেখা করতে এলেন। মা এলেন
সবার শেষে। মুচকি হেসে বললেন, এই তো বাবা,
আরেকটু। একটু চোখটা বন্ধ করে আল্লাহকে ডাক।
খুব ইচ্ছে করছিল বলতে, মা তুমি কোথা থেকে এলে?
সন্তানের কষ্ট দেখলে মা অন্যভূবন হতেও এসে
পড়ে, মা যেন আগের মতোই মনের কথা পড়লেন।
নিশ্বাস আটকে আসে কেন? শান্তি হবে কখন?
চাঁদের আলোতে এত ঠাণ্ডা লাগে কেন? মা তখনো
বললেন, চোখ বন্ধ করে রাখ, আমার কথাটা শুন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)



(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • R Masud 1 week ago

    চাঁদের আলোতে এত ঠাণ্ডা লাগে কেন? মা তখনো বললেন, চোখ বন্ধ করে রাখ, আমার কথাটা শুন। আশ্চর্য রকমের বিষয় নিয়ে লিখেছেন। ধ্রুব সত্যটিকে দারুণ করে বললেন।

    • Borhan Mahmud 1 week ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাই।

  • সবচেয়ে নিগুঢ় সত্য 🥲🥲🥲🥲🥲

    • Borhan Mahmud 2 weeks ago

      ধন্যবাদ ভাই। ভাল থাকবেন। আসসালামু আলাইকুম।