Poetry

ইচ্ছে খেয়া

October 3, 2026

181 views

আমি সুখ স্বপ্নে বিভোর নই
আমি আহত, বাস্তবতার কষাঘাতে;
আমার ইচ্ছে গুলোকে কখনো
মুক্তি দিতে পারিনি ইচ্ছের বশে।
পারিনি ইচ্ছের খেয়ায় ভেসে
আকাশের মেঘেদের সাথে
নিজেকে জুড়ে দিতে,
আমি পারিনি তোমাকে ফিরিয়ে নিতে।
শুধু অন্তর দগ্ধ হয়েছি বারে বারে
বাস্তবতার ছোঁবলে!
আমি বিষে বিষে হয়ে গেছি নীল
তবু পাইনি আকাশ সুনীল।
যাকে জমিয়ে রেখেছি
আমার সকল ইচ্ছেয়,
সে চেয়েছে বিচ্ছেদ।
ইচ্ছেদের মুক্তি দেইনি তবু;
আমি ইচ্ছের কাছে
তোমায় মুক্ত করেছি অনায়াসে।
তুমিতো জানো নাই কি অনলে
পুড়ে আমি হয়েছি ছারখার,
জানো নাই তুমি, কি ব্যাকুলতা নিয়ে
তোমার দ্বারে ফিরে গেছি বার বার।
তবু মুক্তি মেলেনি আমার ইচ্ছেদের কাছে
শত ছিন্ন হয়েছি আমি
বিলীন হয়েছি বাস্তবতার কষাঘাতে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • ভালোবাসা রইলো কবি ❤️

  • Borhan Mahmud 2 weeks ago

    তীব্র আক্ষেপ, হতাশা, প্রত্যাখ্যান, অন্তর্জালা; অপ্রাপ্তির সকল অনুভূতিই নিয়ে এসেছেন। ভাল লিখেছেন।