Poetry

ডাকপিয়ন

October 4, 2026

160 views

একটি চিঠি পাঠাই আমি সময়ের ডাকঘরে,

লিখি “মা”, আমাকে তোমার কাছে ফিরিয়ে নাও।

শৈশবের সাইকেল, রংপেন্সিলের গন্ধ,

গলা জড়িয়ে ধরা হাতগুলো

আমাকে ইশারায় ডাকে।

তুমি বলেছিলে,

"তোমার এই ছোট্ট পায়ে হাঁটা শুরু হোক

আমার গল্পের সুরে।"

কিন্তু আমি হেঁটেছি দূর-বহুদুরে,

কখনো ফিরিনি, তোমার সেই গলির ধারে।

আজ, সন্ধ্যার বাতাসে শুনি,

তোমার হাতের রান্নার শব্দ।

মাটির দাওয়ায় বসে থাকা ছায়া,

তোমার সেই চুল বাঁধার ঘ্রাণ

আমাকে ফিরে যেতে বলে।

মা, যদি মরণের পরে

কোনো গন্তব্য থাকে,

তবে আমি তোমার কোলের কাছে পৌঁছতে চাই।

তোমার দোয়েলের গান হয়ে

তোমার ঘরের চালে বাসা বাঁধতে চাই।

তোমার সেই ফাঁকা খেজুরজুতলার ছায়ায়

আমার হাড় রেখে যেও।

তোমার স্নেহের পাথর দিয়ে

আমার কবরে চিহ্ন এঁকে দিও।

আমি আর ফিরে পাব না সেই দিন,

তবু প্রতিটি ঘুমের শেষে

তোমার নামে এক স্বপ্ন দেখি।

Picked up where you left off

Comments

তারিক হোসেন was this story’s first reader

+30 XP

    Please login to post comment. Login

  • তারিক হোসেন 1 month ago First reader

    অনেক সুন্দর লিখেছেন। অনেক গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে। লেখকের প্রতি অনেক অনেক শুভকামনা।