উঁত পেতে জেগে থাকল শিকারির দল,
নিরস্ত্র নিরীহের ওপর ঝাঁপিয়ে পড়ল।
ছিঁড়ে ছিঁড়ে গিলে খেল
আস্ত মায়ের উদর-
যে উদরে অনাগত ভবিষ্যতের
ছিল নিরাপদ আশ্রয়।
বিসর্জন- আমাদের বোবা সম্মতি,
জঘন্যতম অনুভূতির আত্মপ্রকাশ।
আইনের ফাঁক গলে আসামির জামিন,
মুক্ত বাতাসে ঘুরে ওকালতির দীর্ঘ সিরিজ।
দম আটকে মরে যাওয়ার যন্ত্রণা,
তার গভীরতা কেবল মা-বাবাই জানে।