সেদিন সকালে উঠে বাথরুমে ঢুকতেই দরজার ফাক থেকে ফ্রুত করে একজন তেলাপোকা দৌড় দিলো। আমি অটোমেটিক পা উচু করে পিশে ফেললাম। সকাল সকাল একটা খু/ন করে মনটা খ্রাপ হয়ে গেলো।
আজ সকালে পিচ্চিকে বউ স্কুল ড্রেস পড়াচ্ছে। আমি পিছনে দাঁড়ানো। হঠাৎ কোথা থেকে একজন তেলাপোকা ফ্রুত করে বের হয়ে আমার বউয়ের দিকে ধেয়ে আসছিল। বউকে বললাম পা সরাও কিন্তু সে তেলাপোকা দেখে দু-তিনবার লাফ দিলো আর তেলাপোকা পালিয়ে গেলো। মেয়েকে স্কুলে দিয়ে এসে দেখি ঘরের কোনায় তেলাপোকার লা/শ পরে আছে। আমি শিওর এটা আমার বউ সাহস নিয়ে কুপোকাত করেছে। কিন্তু সকাল সকাল নিজেকে খু/নির স্বামী ভেবে মনটা খ্রাপ হয়ে গেলো।
কেন আসিস তোরা ম/রতে???
#ভাউ