Free-তে দেখুন বিশ্বের সেরা সব ডকুমেন্টারি আর লেকচার!
Netflix বা Amazon Prime-এর সাবস্ক্রিপশন ছাড়াও অনলাইনে জ্ঞান আর বিনোদনের বিশাল এক জগৎ আছে। ক্রেডিট কার্ডের কোনো ঝামেলা ছাড়াই ঘুরে আসতে পারেন এই সাইটগুলো থেকে, যেখানে আপনার জন্যে অপেক্ষা করছে ব্রেইন-ফিডিং সব কন্টেন্ট।
আপনার জন্য রইল সেরকমই কয়েকটি ওয়েবসাইটের লিস্ট:
১। Kanopy
লিঙ্ক - www kanopy com
আপনার যদি কোনো সাপোর্টেড পাবলিক লাইব্রেরি বা ইউনিভার্সিটির কার্ড থাকে, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন।
এখানে The Criterion Collection-এর মতো অ্যাওয়ার্ড উইনিং এবং ক্লাসিক সব ফিল্ম ও ডকুমেন্টারি রয়েছে।
২। Top Documentary Films
লিঙ্ক - www topdocumentaryfilms com
- হাজার হাজার ডকুমেন্টারির এক বিশাল কালেকশন, যা বিভিন্ন টপিক অনুযায়ী সুন্দর করে সাজানো।
- কোনো সাইন-আপ বা রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই দেখা শুরু করতে পারবেন।
৩। Documentary Heaven
লিঙ্ক - www documentaryheaven com
- বিভিন্ন ক্যাটাগরির (যেমন: বিজ্ঞান, ইতিহাস, রাজনীতি) ডকুমেন্টারির জন্য এটি একটি দারুণ জায়গা।
- ওয়েবসাইটে রেগুলার নতুন নতুন কন্টেন্ট অ্যাড করা হয়।
৪। PBS Frontline
লিঙ্ক - www pbs org/wgbh/frontline/
- ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য বিখ্যাত এই সাইটের প্রতিটি ডকুমেন্টারি খুব গভীর এবং তথ্যবহুল।
- বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে unbiased এবং high-quality রিপোর্টিং দেখতে পারবেন।
৫। TED
লিঙ্ক - www ted com
- বিশ্বের সেরা সব এক্সপার্ট, বিজ্ঞানী এবং আর্টিস্টদের inspiring এবং জ্ঞানগর্ব লেকচার শুনতে পারবেন।
- প্রতিটি ভিডিও short এবং to-the-point, যা অল্প সময়ে নতুন কিছু শিখতে সাহায্য করে।
৬। Internet Archive
লিঙ্ক - www archive org/details/movies
- এটি একটি ডিজিটাল লাইব্রেরি, যেখানে লক্ষ লক্ষ ফ্রি মুভি, ডকুমেন্টারি এবং শিক্ষামূলক ভিডিও রয়েছে।
- ক্লাসিক মুভি থেকে শুরু করে পুরনো নিউজকাস্ট পর্যন্ত সবই পাবেন, সম্পূর্ণ বিনামূল্যে।
৭। বোনাস সাইট: YouTube!
ইউটিউব তো আছেই! তবে সাধারণ কন্টেন্টের ভিড়ে হারিয়ে না গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলগুলো: Kurzgesagt – In a Nutshell, CrashCourse, National Geographic, VICE, এবং Vox।
এদের কন্টেন্ট কোয়ালিটি যেকোনো প্রিমিয়াম স্ট্রিমিং সার্ভিসের চেয়ে কম নয়!
সেইভ + শেয়ার
Note: Use "DOT" on "SPACE" area.