বিষাদের ছায়া
সন্ধ্যা নামে বিষণ্ণতার চাদর মুড়ি দিয়ে,
কাকে নিয়ে কাটাব রাত, কাকে পাশে নিয়ে?
বারান্দাতে বসে থাকি একা জোনাক জ্বলা রাতে,
কেউ রাখে না আর তো ছোঁয়া আর তো আমার হাতে।
হাওয়ায় ভাসে তোমার গায়ের সেই চেনা ঘ্রাণ,
স্মৃতির তীরে আছড়ে পড়ে চূর্ণ হওয়া প্রাণ।
জোছনা এসে আলো ছড়ায় আমার আঁধার ঘরে,
তোমার কথা মনে পড়ে কেবলই মনে পড়ে।