আপনার বাসায় কি অদৃশ্য কেউ আছে? লক্ষণগুলো জানুন
মুহাম্মদ শফিকুর রহমান
প্যারানরমাল অ্যাক্টিভিটি বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আমার চারপাশে এমন অনেক কিছুই ঘটে, যার চটজলদি কোনো ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। আপনার-আমার আশেপাশে হয়তো কিছু উপস্থিতি আছে, যা আমরা দেখতে পাই না। তবে কিছু আচরণ দেখে ধারণা করা সম্ভব—আপনার খুব কাছাকাছি বা বাসায় এমন কিছু থাকতে পারে, যা আপনি দেখতে পারছেন না। কিভাবে বুঝবেন কিছু একটা থাকার উপস্থিতি—
০১/ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গন্ধ পাবেন, যার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকবে না। সুগন্ধি হতে পারে, আবার দুর্গন্ধও হতে পারে। সুপারি গাছ পানিতে ভিজিয়ে রাখলে যে গন্ধ হয়, সেটিও হতে পারে।
০২/ বাসার বৈদ্যুতিক বাল্ব বারবার নষ্ট হয়ে যাবে। আজ লাগালেন, কাল হঠাৎ ফেটে গেল—অথচ তার ও বাল্ব সবই নতুন।
০৩/ শেডো বা ছায়ার দৌড়াদৌড়ি বাসার কারো না কারো চোখে পড়তে পারে। ছায়া লাফ দিচ্ছে বা দেয়াল ভেদ করে চলে যাচ্ছে—এমনও দেখা যেতে পারে। ছোট-বড় বিভিন্ন ধরনের ছায়া হতে পারে। এমনকি ঘুম-ঘুম চোখে মনে হতে পারে, একটি ছায়া কারো ওপর বসে আছে।
০৪/ শরীরে নখের আঁচড়ের মতো দাগ দেখা যেতে পারে, বিশেষ করে এমন জায়গায় যেখানে নিজে হাত পৌঁছায় না।
০৫/ বাইরে নীরবতা থাকলেও হঠাৎ ঘরের মধ্যে জোরে বাতাস বইতে পারে বা তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন হতে পারে।
০৬/ গভীর রাতে মসজিদে বা বাসায় একা নামাজ পড়ার সময় অজানা কোনো শব্দ কানে আসতে পারে।
০৭/ কান্না, হাসি, দরজায় কড়া নাড়া বা নুপুরের শব্দ ধারাবাহিকভাবে শোনা যেতে পারে। কখনো কেউ চিকন কণ্ঠে ডাকতেও পারে।
০৮/ সম্পূর্ণ কালো কুকুর বা কালো সাপ দেখলে এড়িয়ে চলুন। অযথা এদের আঘাত করবেন না।
০৯/ বাসার জিনিসপত্র ঠিক জায়গায় পাওয়া যাবে না। নিশ্চিতভাবে যেখানে রেখেছেন, পরে অন্য জায়গায় পাওয়া যেতে পারে।
১০/ একই সময়ে একই ব্যক্তিকে দুই জায়গায় দেখার মতো অদ্ভুত অভিজ্ঞতা হতে পারে।
১১/ হঠাৎ বালি বা ইটের টুকরো এসে পড়তে পারে, যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যাবে না।
১২/ বাথরুমের কল থেকে পানি পড়া, রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে যাওয়া—এমন ঘটনা ঘটতে পারে।
১৩/ নোংরা বা দুর্গন্ধযুক্ত জায়গা, কবরস্থান বা নির্জন স্থানে বেশি সময় অবস্থান করলে অস্বস্তিকর অভিজ্ঞতা হতে পারে।
১৪/ পোষা প্রাণী (পাখি, বিড়াল, কুকুর) অকারণে অস্থির আচরণ করতে পারে বা অদ্ভুতভাবে ডাকাডাকি করতে পারে।
১৫/ পোষা প্রাণীর হঠাৎ মৃত্যু ঘটতে পারে, যার স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না।
১৬/ গভীর রাতে কুকুরের দল পিছু নিতে পারে। এমন অবস্থায় সতর্ক থাকা ভালো।
১৭/ যেখানে আগে কোনো দুর্ঘটনা বা সহিংস ঘটনা ঘটেছে—এমন বাসায় থাকলে অস্বাভাবিক অভিজ্ঞতা হতে পারে।
১৮/ আয়নায় নিজের প্রতিবিম্ব দেখার সময় অদ্ভুত কিছু মনে হতে পারে, যা ব্যাখ্যা করা কঠিন।