প্রাসাদতূল্য উপাসনালয়ের দরজায়
ভূখার ভিক্ষার হাত,
কজন তাকিয়ে দেখে?
ফি বছর তীর্থযাত্রায় কে
কবে পাপবোধ হতে মুক্তি পেয়েছিল,
আমাদের জানা নাই।
তীর্থভ্রমন শেষে ফের পাপ শুরুর
ভাবনা থেকেও পাপমোচনের যুক্তি
নিয়ে সুখেই থাকে।
ধর্মগ্রন্থ শোপিস হয়ে গেলে সালুকাপড়ে
টাকার ঢল নামে। আতর আর ধুপকাঠির
সুবাসের আবেগেই চোখ মুছে যাচ্ছেন অনেকেই।
স্রস্টা তবু অপেক্ষায় থাকেন, যদি আমি তার
কাছে ফিরে আসি!
নির্বোধ আমরা, সব বুঝেও জগতটাকে
বড় ভালবাসি।
(কবিতাটি আমার স্বগতোক্তি কাব্যগ্রন্থে প্রকাশিত)
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
এ এক অনন্য যাত্রা। জেনেও কেন যেন আমরা পা বাড়াই না। অথচ স্রষ্টা আমাদের ফিরে আসার কত সুযোগ দেন, সময় দেন।