Poetry

আব্দুল মমিন এবং আমরা (Premium)

October 7, 2026

0 sold
এক মহা অতৃপ্তি নিয়ে
চলাচল ব্যথা সয়ে সয়ে
বলছি আমি তোমার কথা
অথবা ধরো আমার কথা
চিরকাল দুঃখে বসবাস
দেখি জীবনের পরিহাস।

কখনও অসহায় মন
ভেঙে পড়ে খুব অকারণ  
ফুটপাতে আব্দুল মমিন
জীবন জুড়ে সে বে রঙিন
অথবা কিশোর সোলেমান
যার ভবিষ্যত খুব ম্লান
ভবঘুরে জীবনের বাঁকে
তারা বিষাদের ছবি আঁকে
দেখে এই জীবন ধারণ
নীরবে কাঁদে অবুঝ মন।

অথবা খুনখুনে জমিলা
এ জগত সংসারে একেলা
কেঁদে কেঁদে হাত পাতে রোজ
কে রাখে ঐ জমিলার খোঁজ
অথবা নীরব কালু খান
ছেলে মেয়ে আছে তবু ম্লান
তার আহার কেউ দেয় না
থেকেও তার নাই ঠিকানা
কত কত চেনা জানা জন
দুঃখদহে পোড়ে সারাক্ষণ
তাদের কথা বলতে গিয়ে
বিষাদে আমি যাই হারিয়ে।

কিছু করতে পারিনা আমি
শুধু সমব্যথী দিবা যামী
তুমিও কি ভেবেছ এভাবে
অসহায়ের সহায় হবে
যদি শক্তি থাকে তোমার
বিরহ মোছ এক জনার
এই আকুতি রেখে গেলাম
বুকে আশা পুষে রাখলাম
সবাই হবে সবার তরে
মমতা থাকুক ধরা পরে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login