Poetry

মায়ার খেলা (Premium)

October 22, 2026

0 sold
পৃথিবীর এই পথে-
এই জনপদে হরেক রকম মানুষ
কেউ কারো কথা ভাবে নারে, পরার্থে
কারো মন নেই। আপনায় ধরণি অবুঝ
নীরবে যে যার জীবনে সুখ পেতে চায়
চরম বাস্তবতা প্রকাশিত ধরণি'র পর।

অদ্ভুত এই পৃথিবীর রঙ্গ মঞ্চ
এক নীরব মায়াবী খেলা অবিরত বিদ্যমান
মানুষ কি পেতে চায়, কিছু কি থাকে তার তরে
সময়ের খেলায় সবই সে হারায়, তবে কেন-
মানুষ পাষাণ হয়, পরার্থে মন কঠিন রয়।

পৃথিবী এক মায়ার খেলা, মোহ সারাবেলা
যদি তুমি জানতে যদি তুমি ঠিক বুঝতে
তবে মন গলে যেত চোখে জল ঝরতো
যদি তুমি বুঝতে, মায়ার খেলায় না ডুবতে-
এই পৃথিবীর পর পরার্থে কিছু করতে।
১৮/১০/২০২৬

This is a premium post.

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login