Poetry

এক রঙা (Premium)

October 22, 2026

0 sold
এই কেরানি জীবন ব্যথা সারাক্ষণ
সময়ের পলায়নে হাসফাস মন
একঘেয়ে দিবা যামী নীরব শ্রাবণ
বুক জুড়ে হতাশার স্থির বিচরণ।

রঙিন নয় জীবন দুঃখ আলোড়ন
সাদামাটা এক রঙা কেরানি জীবন
চাওয়া পাওয়া সব করে পলায়ন
বুকের জমিনে জমে নীরব দহন।

মাস শেষ না হতেই পকেট হরণ
মধ্যবিত্ত অনুভবে কেরানি জীবন
কেনাকাটা বেসামাল জীবন ধারণ
চুপচাপ মন মাঝে রক্ত ক্ষরণ।

চলতে চলতে শেষে হৃদ‌য় মরণ
একাকী ভুবনে একা জ্বলন পোড়ন
অবকাশ নাই তবু নিঠুর কারন
এভাবে চলছে রোজ কেরানি জীবন।
১৯/১০/২০২৬

This is a premium post.

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login