মাঝে মাঝে ইচ্ছে করে মেঘ হয়ে জমে থাকি
তোমার বুকের কাছে তোমার আকাশে
তোমার মন খারাপের কারণ হই
খর খরা রৌদ্রে একটু খানি বাদল হই।
গভীর রাতে তোমার ঘুম ভাঙিয়ে দিই
দেয়াল ঘড়ির টিক টিক আওয়াজে
বৃষ্টির মত শব্দ করি
মনের ভুলে বন্ধ না করা শাওয়ারে।
ইচ্ছে করে ভীষণ ইচ্ছে করে
এলোমেলো ভাবনা গুলোকে তোমার ভাবনায় ছড়িয়ে দিই
ইচ্ছে করে ইচ্ছে করেই কপালের টিপটা বাঁকা পরি
যখন এসব কোনো ইচ্ছেকেই আর গুরুত্ব দিতে না পারি
তখন ইচ্ছে করে এক রবী ঠাকুরের অভাবে
আফিমের নেশায় অনন্ত ঘুমে যাই আমি কাদম্বরী।