Posts

কবিতা

শুধু তোমাকেই লাগবে

June 11, 2024

অর্ঘ্যদীপ চক্রবর্তী

304
View

শুধু তোমাকেই লাগবে
আমার বেঁচে থাকার জন্য 
শুধু তোমাকেই লাগবে।
আমার বুক ভরে ভোরের শীতল বাতাস নেওয়ার জন্য,
আমার মধ্যে থাকা মৃত্যু ভয় দূর করার জন্য 
শুধু তোমাকেই লাগবে।
আমার নিশিকালীন নিঃসঙ্গতা কাটানোর জন্য,
তোমার কোলে মাথা রেখে শান্তিতে দুনিয়া ছাড়ার জন্য
শুধু তোমাকেই লাগবে।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/৬/২০২৪

Comments

    Please login to post comment. Login