Poetry

পথিকের চোখ ৪

October 9, 2026

86 views

সবাই কেন পথে নামতে পারে না? কিসের এত ভয় ঘরের চৌকাঠে?
নাকি মানুষ কখনো পথেই নামতে চায়নি, বেছে নিয়েছে স্থবিরতা?
নিরাপত্তার দেয়াল তুলে তারা হারিয়েছে নিজেদের সত্তা,
কংক্রিটের খাঁচায় বসে স্বপ্ন দেখে গেল এক মুক্ত, অবাধ দিগন্তের।

দরজার বাইরেই পড়ে রয়েছে অনাবিল রোদের আলো,
পড়ে রয়েছে অচেনা মাটির গন্ধ আর ঝরাপাতার আহ্বান।
মানুষ হয়ত ভয় পায় নিজের ভেতরের সেই পথভোলা পথিককে?
যে পথিক বন্ধনের বেড়াজালকে অস্বীকার করে গেল।
ঘরে থেকে থেকে একই বৃত্তে অনবরত ঘুরে মরে গেল সব মানুষ।
তারা এক জীবিত মৃতের মতো বহন করছে নিজেরই কফিন?

মানুষ যদি জানত পথের ভেতরের এই অগাধ স্বাধীনতা,
তবে শহরের সব ঘর খালি হয়ে যেত এক নিমেষে,
সবাই পথিক হয়ে যেত, নেমে আসত রাস্তায়,
পায়ে পায়ে সৃষ্টি হতো নতুন নতুন দিগন্তের গল্প।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • sayed Hossain 35 minutes ago

    সবাই পথিক হয়ে যেত, নেমে আসত রাস্তায়, পায়ে পায়ে সৃষ্টি হতো নতুন নতুন দিগন্তের গল্প। খুব ভালো লিখেছেন। শুভেচ্ছা জানবেন। আসালামু আলাইকুম।

    • Borhan Mahmud 11 minutes ago

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

  • mohojui mohojui 1 month ago

    Good Story brother

    • Borhan Mahmud 3 weeks ago

      ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।