সে হয়তো জানে না
মোঃ নাহিদ হোসাইন
যে তোমাকে পেয়েছে সে হয়তো জানেনা
তোমাকে না পাওয়ার যন্ত্রণা কতখানি।
যে তোমাকে পেয়েছে সে হয়তো জানেনা
তোমার বিচ্ছেদের চুপিচুপি চোখের জল আর বুক ফাটা কন্নার কথা।
যে তোমাকে পেয়েছে সে হয়তো জানেনা
তোমাকে আমার সাম্রাজ্যের সম্রাজ্ঞি করতে চেয়েছিলাম।
সে হয়তো জানেনা,তোমার আমার ভালোবাসার পূর্ণচাদ উঠেছিল আকাশে।
যে তোমাকে পেয়েছে সে হয়তো জানেনা
তোমার আমার ভালোবাসার আকাশে চন্দ্রগ্রহণ শুরু হয়েছে।